

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি জেলার প্রধান রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের নূরুল ইসলাম বুলবুল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থী, কর্মী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর–৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, জেলা আমীর মাওলানা আবু জার গিফারী এবং সদর আসনের জামায়াতের আসন পরিচালক অধ্যাপক আবু বকর।