

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসআরবি’র অভিযানে পরিত্যক্ত অবস্থায় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রোববার (০১ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের সতেরো রশিয়া চামা গ্রামস্থ একটি আম বাগানের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় ৯৮ বোতল কফ রিলিফ, ৯৬ বোতল ফায়ারডিল এবং ২০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।