

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট-গোয়াবাড়ী চাঁদপু আঞ্চলিক সড়কের পাংশিভাঙ্গা নামক স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১ নভেম্বর) রাত আনুমানিক ৮টার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় একটি চার্জার ভ্যান, দুটি মোবাইল ফোন, একটি চার্জিং স্প্রে মেশিন ও নগদ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
ছিনতাইয়ের কবলে পড়া শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গুয়াবাড়ি চাঁদপুর গ্রামের জঞ্জালী হোসেনের ছেলে ভ্যানচালক আহাদ আলি(৩৫) ও যাত্রী একই গ্রামের মোঃ নুরজেন আলির ছেলে রুবেল আলি (৩৫) জানান, তারা দুজনই কানসাট থেকে বাড়ি ফিরার পথে৷ পাংশিডাঙ্গা নামক স্থানে মুখোশ ধারী, ১০/ ১২ জনের কিশোরএকটি সংঘবদ্ধ দল, দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে পথ রোধ করে পিটিয়ে গুরুতর আহত করে তাদের নিকট থেকে একটি চার্জার ভ্যান, দুটি মোবাইল ফোন, একটি চার্জিং স্প্রে মেশিন ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আনেশুর রহমান জানান ঘটনা আমাদের জানা নেই এবং কেউ কোন অভিযোগও করেননি।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।