1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর-টিকোশ গ্রামে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার শেষে তাঁকে দাফন করা হয়।
রাষ্ট্রীয় মর্যদা প্রদানকালে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম শাকিল হাসান, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।
এর আগে বুধবার সকাল ৯টার দিকে নিজ বাসভবনে হঠাৎ করে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। হাবিবুর রহমান শ্যামপুর ইউনিয়নের ইউনিয়নের সদাশিবপুর-টিকোশ গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে, আত্মীয়-স্বজন সহ অসংখ্যক গুণগ্রাহী রেখে গেছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page