1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শিবগঞ্জে অবৈধ পুকুর খননের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর ২টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৭ক(গ) লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ বলেন, কৃষিজমি রক্ষা ও অবৈধ পুকুর খনন এবং মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page