1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিএসএফের নির্যাতনে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের পর ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক ও নির্যাতনের শিকার হয়ে নিহত বাংলাদেশি নাগরিক রবিউল ইসলাম (৩৭) ওরফে রবির মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।

রোববার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৩/৮-এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে বাখেরআলী পাড়া নামক স্থানে এক পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাখেরআলী কোম্পানি কমান্ডার জেসিও-৮৮৯৩ সুবেদার মো. শহিদুল ইসলাম এবং ভারতের ৭১/বয়রাঘাট বিএসএফ কোম্পানি কমান্ডার এসআই বিষ্ণুদেব পান্ডে উপস্থিত ছিলেন। এ সময় ভারতের জঙ্গীপুর থানা পুলিশ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে। পরে পুলিশ মরদেহটি নিহতের পিতা মো. নেজাবুলের কাছে হস্তান্তর করে।
নিহত রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সূর্য নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এক ক্ষুদে বার্তায় মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত পিলার ১৯/৭-এস এলাকা দিয়ে প্রায় দুই কিলোমিটার ভারতের অভ্যন্তরে নুরপুর এলাকায় চোরাচালানের উদ্দেশ্যে প্রবেশ করলে ৭১/নুরপুর বিএসএফের টহলদল তাকে আটক করে। পরে শারীরিকভাবে নির্যাতনের ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানাধীন জঙ্গীপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একই দিন দুপুর ২টায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে ২০-২২ জনের একটি দল ভারতে প্রবেশ করে। বিএসএফের ধাওয়ায় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রবিউল ইসলাম বিএসএফের হাতে আটক হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page