তিনি আরো বলেন, বর্তমানে এই আসনে দুই দল নির্বাচনী মাঠে রয়েছে কিন্তু মাঠে বিধি-নিষেধ মানছে না বিএনপি। তার এখনো দলীয় প্রতীক নিয়ে প্রচারণা করে যাচ্ছে। কিন্তু সেটা আমরা করছি না। শুধু তাই নয়, বিএনপি বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। এতে তারা বলছেন ফ্যামেলি কার্ড, কৃষি কার্ড দেবেন। বর্তমানে বিএনপির নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণ বিধি লঙ্ঘন করছে।
তিনি আরো বলেন, নির্বাচনী সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশৃঙ্খল সৃষ্টির আশঙ্কা করছি। সেই সাথে ভোট কেন্দ্র দখলেরও চেষ্টা হতে পারে। বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেয়া হচ্ছে।
আমরা সব মিলিয়ে আইনী ব্যবস্থা নেয়া জন্য প্রশাসনকে শীঘ্রই জানাবো। সেই সাথে সাংবাদিকদেরকও জানানো হবে। তবে, লেভেল প্লে-ফিল্ড নিয়েও তিনি অভিযোগ করেন।
তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, সুশাসন, সংবাদমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি নিয়ে খোলামেলা আলোচনা করেন। একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় সভায় উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাদিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা শাখা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ বাবুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাওলানা দুরুল হোদা, শিবগঞ্জ পৌর শাখা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আব্দুর রউফ। এ সময় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।