

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধণা দেয়া হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ হুমায়ন কবির।
উপজেলা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার মুসাব্বির খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সুজয় কুমার, পৌর প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেনসহ অন্যরা।
আলোচনার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল মাল্যদিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা চত্বরে অবস্থিত শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়। শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মহান বিজয় দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। পরে অভিবাধন সালাম গ্রহণ, কুচকাওয়াজ প্রদর্শন ও মুক্তিযুদ্ধের চিত্র ৩৬ জুলাইয়ের চিত্র তুলে ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন করা হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ তুলে দেন অতিথিরা।