1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল ভারতীয় পণ্য জব্দ করেছে ৫৩ বিজিবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, শাড়ী, চাদর ও গরু জব্দ করেছে বিজিবি-৫৩ ব্যাটালিয়ন। মঙ্গলবার গভীর রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত টানা অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ৫৩ বিজিবি’র ফতেপুর বিওপি’র একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ৪৭ বোতল মদ জব্দ করে। একই সময় বাখেরআলী ও জহুরপুরটেক বিওপি’র দুটি টহলদল সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ২৮টি শাড়ী, ৩১টি চাদর ও ২টি গরু জব্দ করে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।
জব্দ করা মদ শিবগঞ্জ থানায় এবং শাড়ী, চাদর ও গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক ও তৎপর রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page