1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিএনপি নির্বাচনে বিজয় হলে শিবগঞ্জকে মডেল উপজেলায় পরিণতি করা হবে: শাহজাহান মিঞা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা বলেছেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে। বিএনপি সরকারে থেকে শিবগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী যদি আমি নির্বাচিত হই, তাহলে শিবগঞ্জ উপজেলাকে মডেল উপজেলায় পরিণতি করবো ইনশাআল্লাহ।

 রবিবার সন্ধ্যায় কানসাট ইউনিয়ন শাখা বিএনপির আয়োজনে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
 কানসাট ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি মাসুদ রানা টমাস মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা শাখা বিএনপির আহ্বায়ক মোঃ আশরাফুল হক, সদস্য সচিব তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর জুয়েল, উপজেলা শাখা যুবদল নেতা আলী আহম্মেদ বাবু, শিবগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী (শহিদ মিয়া) সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
টুর্নামেন্টকে ঘিরে কানসাট স্টেডিয়াম ও আশপাশের এলাকায় ক্রীড়াপ্রেমীদের মাঝে উৎসাহ–উদ্দীপনার ছাপ স্পষ্টভাবে দেখা যায়। ফাইনাল খেলায় যে দল দুটি অংশগ্রহণ করে গোমস্তাপুর ফুটবল দল বনাম কানসাট আওয়াল এন্টারপ্রাইজ ফুটবল দল।
খেলায় নির্ধারিত সময়ের মধ্যে ১-০ গোলের ব্যবধানে কানসাট আওয়াল এন্টারপ্রাইজ ফুটবল দল জয়লাভ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page