1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দুর্গপূজা উদযাপন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হাসান আনু মিঞা, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, বিনোদনপুর ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, কানসাট ইউপি চেয়ারম্যান সেফাউল মুলক, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী কুনাল মুখার্জী, সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত কুমার দাস সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।
সভায়, এ উপজেলায় ৪৮টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে বলে জানান। পূজা উদযাপন সময়ে প্রতিটি পূজা মন্ডপে আনসার-পুলিশ, বিজিবির পাশাপাশি সেনা বাহিনীর সদস্যরা টহলরত থাকবে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি মন্ডপে সিসি টিভি আওতায় রাখা হবে। নামাজ চলাকালীন সময়ে পুজা মন্ডপে সকল ধরনের বাদ্যযন্ত্র বন্ধ থাকবে বলে জানান। সরকারের বেধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন দেয়ার নির্দেশনা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page