

চাঁপাইনবাবগঞ্জের নাচলে ভগবান শ্রী শ্রীকৃষ্ণের ৫৩৯১তম শুভজন্মাষ্টমী দিয়ে পালিত হয়। শনিবার বেলা ১১টায় নাচোল বাজার কেন্দ্রীয় মন্দির শুভ জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে মন্দির থেকে দেশ, জাতি ও বিশ্বের শান্তি ও কল্যাণ কামনায় একটি পথ শোভা যাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, পৌর জামায়াতের নায়েবে আমীর রফিকুল ইসলাম, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, তন্ময় আহম্মেদ প্রমূখ।