1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শিবগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টে তিনজনকে কারাদণ্ড

আহসান হাবিব, শিবগঞ্জ
  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। আজ ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন মো: তৌফিক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শিবগঞ্জ।

অভিযান চলাকালে পৌরসভার আমবাজার এলাকা, শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর এবং কানসাটের আব্বাসবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনজনকে মাদকসেবনের অভিযোগে আটক করা হলে, মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুইজনকে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অভিযানে প্রায় ৩ কেজি মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ ঘটনায় আরও দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত চলবে। শিবগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত রাখতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page