1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শিবগঞ্জের পদ্মা নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদী থেকে দু’জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা শনিবার (২ আগস্ট) দুপুরে পদ্মা নদীর নারায়নপুর ইউনিয়নের বাতাসা মোড় এলাকা তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪২) ও একই গ্রামের মোহাম্মদ মুর্তুজার ছেলে সেলিম আলী (৩৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২ আগস্ট) দুপুরে পদ্মা নদীর নারায়নপুর ইউনিয়নের বাতাসা মোড় এলাকা থেকে শফিকুলের এবং বিকেলে দুলভপুর ইউনিয়নের গাইপাড়া এলাকা থেকে সেলিমের মরদেহ উদ্ধার করা হয়।
মনাকষা ইউনিয়নের ইউপি সদস্য সমির আলী বিষয়টি নিশ্চিত করে জানান, তারা মাছ ধরতে গিয়ে পদ্মায় নিখোঁজ হয়েছিলেন।
তবে সীমান্ত-সংলগ্ন একাধিক সূত্র দাবি করেছে, নিহতরা বৃহস্পতিবার অবৈধভাবে গরু আনতে ভারতের দিকে প্রবেশের চেষ্টা করলে বিএসএফের ধাওয়া কিংবা নির্যাতনে প্রাণ হারাতে পারেন। এমনকি পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধারের পর দ্রুত দাফনের প্রস্তুতিও নিচ্ছিলেন। বিষয়টি জানাজানি হলে বিজিবি ও শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page