1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার জামায়াত আমীরের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সমাজের সকল স্তরে নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, মা-বোনদের বিষয়ে জামায়াতে ইসলামীর স্পষ্ট অঙ্গীকার রয়েছে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা দুটি বিষয় নিশ্চিত করতে চাই—একটি হলো সমাজের সকল স্তরে নারীদের অধিকার ও মর্যাদা, আর দ্বিতীয়টি হলো তাদের নিরাপত্তা। বর্তমানে এ দুটিরই ঘাটতি রয়েছে। ইনশাআল্লাহ আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে পুরুষরা পাবে তাদের অধিকার এবং নারীরা পাবে তাদের ন্যায্য অধিকার।”
জনসভায় তিনি চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং নদীকে সম্পদে রূপান্তরের কথাও তুলে ধরেন তিনি।

জেলা আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

এছাড়াও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের এমপি প্রার্থী ড. মাওলানা কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট- গোমস্তাপুর ও নাচোল) আসনের এমপি প্রার্থী ড. মিজানুর রহমান।

সভা শেষে জামায়াতে ইসলামীর আমীর চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট প্রার্থনা করেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page