1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শিবগঞ্জের দুর্লভপুরে বিএনপির নির্বাচনী পথসভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের দুর্লভপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার দুর্লভপুর হাই স্কুল মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা। এসময় তিনি বলেন দেশের বিশিষ্ট আলেম ওলামাদলের বক্তব্য আপনারা শুনেছেন ইসলাম ধ্বংস করার জন্য জামায়াতই যথেষ্ট। বিএনপিকে ইসলাম অনুরাগী দল দাবি করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ্‌ অন্তর্ভুক্ত করেছিলেন। সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা তিনিই প্রতিষ্ঠিত করেছিলেন। শিবগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা ও ধানের শীষে ভোট চান তিনি। দুর্লভপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার এন্ড কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান, সাবেক চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দীনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page