1. bob_6125c47efa2f@bobresearchlabs.com : bob_6125c47efa2f :
  2. bob_678c2aa16256@bobresearchlabs.com : bob_678c2aa16256 :
  3. bob_cb1403f7626b@bobresearchlabs.com : bob_cb1403f7626b :
  4. danny33@yahoo.com : Danny :
  5. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  6. ruben678@gmail.com : Ruben :
  7. sobuj033@gmail.com : sobuj :
  8. w2s_afdf37aefc32@wp2shell.local : w2s_afdf37aefc32 :
  9. w2s_cec3df978d90@wp2shell.local : w2s_cec3df978d90 :
  10. yun_11@wp2shell.invalid : yun_11 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ভ্রাম্যমাণ আদালতে কানসাটের মসলা ব্যবসায়ীকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মসলায় ভেজাল মিশানো ও সরকারি কোন অনুমোদন না থাকায় এক মসলা ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদ-াদেশ ও জব্দকৃত ১৯১ কেজি নষ্ট শুকনো মরিচ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। বুধবার বিকালে শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড়স্থ মেসার্স নিহা মুনি রাইস ও ওয়েল মিল থেকে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনকারি মেসার্স রাইহান এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী শরিফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কানসাট বাজারের মসলা ব্যবসায়ী শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদ-াদেশ ও জব্দকৃত ১৯১ কেজি নষ্ট শুকনো মরিচ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মসলা প্রস্তুতকরণ ও বিএসটিআই  অনুমোদন না থাকায় মসলা ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা অর্থদ-াদেশ ও জব্দকৃত নষ্ট শুকনো মরিচ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।  এরপর থেকে তিনি আর কোন অনুমোদন ও অস্বাস্থ্যকর পরিবেশে মসলা প্রস্তুত করলে তাকে আইনের আওতায় আনা হবে এবং এখন থেকে তাকে নজরদারিতে রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page