1. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  2. sobuj033@gmail.com : sobuj :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শিবগঞ্জে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন ও হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালুপুর গ্রামে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে নির্মিত এ সেডের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নযন মিয়া, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আবু ফেরদৌসসহ অন্যরা।
উপকারভোগী খামারি আলহাজ্ব আশরাফুল আলম (রশিদ) এর খামারে নির্মিত এ সেডে ১০টি গাভী পালনের সুযোগ থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন বলেন, “মাংস ও দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সেড নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে খামারিরা গাভী পালনে আরও উদ্বুদ্ধ হবে এবং সমাজ থেকে বেকারত্ব দূরীকরণে সহায়ক ভূমিকা রাখবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page