1. bob_6125c47efa2f@bobresearchlabs.com : bob_6125c47efa2f :
  2. bob_678c2aa16256@bobresearchlabs.com : bob_678c2aa16256 :
  3. bob_cb1403f7626b@bobresearchlabs.com : bob_cb1403f7626b :
  4. danny33@yahoo.com : Danny :
  5. kansatnews24@gmail.com : Md Emran : Md Emran
  6. ruben678@gmail.com : Ruben :
  7. sobuj033@gmail.com : sobuj :
  8. w2s_afdf37aefc32@wp2shell.local : w2s_afdf37aefc32 :
  9. w2s_cec3df978d90@wp2shell.local : w2s_cec3df978d90 :
  10. yun_11@wp2shell.invalid : yun_11 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি, এসিল্যান্ডসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড

নিউজ ডেস্ক:
  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা উপেক্ষা করে উচ্ছেদ অভিযান চালানোর ঘটনায় সাবেক জেলা প্রশাসকসহ (ডিসি) চার কর্মকর্তাকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। গতকাল দুপুরে সিনিয়র সহকারী জজ তারেক আজিজ এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, বানিয়াচং উপজেলার তৎকালীন ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও নুরে আলম সিদ্দিকী এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সফিউল আলম। রায়ে বলা হয়েছে, বিবাদী আদালতের আদেশ থাকা সত্ত্বেও উপস্থিত হননি। তাই তাদের বিরুদ্ধে একতরফা রায় দেয়া হয়েছে। তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীর জমি ফেরত না দিলে, আদালতের মাধ্যমে দখল বুঝিয়ে দেয়ার অনুমতিও দেয়া হয়।

এর আগে ২০০৭ সালের ২৫ই ফেব্রুয়ারি চৌধুরী বাজার (খোয়াই মুখ) এলাকায় আব্দুল হামিদের মালিকানাধীন জমিতে উচ্ছেদ অভিযান চালানো হয়। তখন সেখানে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ থাকলেও জেলা প্রশাসন ঘর ভেঙে জবরদখল করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ২০০৮ সালের ১০ই আগস্ট আব্দুল হামিদ মামলা দায়ের করেন। দীর্ঘ ১৭ বছর পর এই মামলার রায়ে আদালত বলেছেন, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং সাজা কার্যকর করতে নির্দেশ দেয়া হয়েছে। সেইসঙ্গে জমির প্রকৃত মালিক আব্দুল হামিদকে দখল বুঝিয়ে দিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে (এসপি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগামী ২১ দিনের মধ্যে আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026 KansatNews.com
Theme Customized BY Glosiyo.com

You cannot copy content of this page