

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১২ নং ওয়ার্ডের টিকরামপুর চরমোহনপুর এলাকার চকপাড়ার একটি ডোবার পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মতিউর রহমান। ১৭ আগস্ট রোববার দুপুর ৩ টা দিকে ঘটনাটি ঘটে।
মৃত শিশুরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১২ নং ওয়ার্ডের টিকরামপুর চরমোহনপুর চকপাড়ার কাউসার আলী লিটনের ছেলে মোজাহিদুর রিহান (৭) ও মো. খোকনের ছেলে আব্দুল্লাহ আল আরিয়ান (৫)।
ওসি মতিউর রহমান জানান, মহানন্দা নদীতে পানি বৃদ্ধির কারণে চরমোহনপুর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। সেখানকার একটি ডোবায় জমে থাকা পানিতে ডুবে যায় রিহান ও আরিয়ান। পরে দুইজনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দুই শিশুর মৃত্যুতে।